শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৯:২০ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শীর্ষেন্দু মুখোপাধ্যায় বললেন, আমাদের সময়ের সবাই একে একে চলে যাচ্ছে, হয়তো আমারও সময় খুব কম

দেবদুলাল মুন্না [২] সোমবার রাতে সানারপুর লিভার ফাউন্ডেশনের হাসপাতালে ‘সাহিত্য অকাদেমী’ পুরস্কারপ্রাপ্ত লেখক সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু হলে কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় মঙ্গলবার সকালে এমন অনুভুতির কথা বলেন জি নিউজকে।

[৩] মঙ্গলবার দুপুরে সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় বারাকপুরের বাড়িতে। আনন্দবাজার জানিয়েছে রাতে তার শেষকৃত্য অনুষ্ঠান হবে।

[৪] লেখালিখির জন্য বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। ‘বীরাসন’ উপন্যাসের জন্য ‘সাহিত্য অকাদেমী’ পুরস্কার পেয়েছেন ২০১২-তে। পেয়েছেন বঙ্কিম পুরস্কার,সমরেশ বসু পুরস্কার।

[৫] তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘রসিক’, ‘পৌর্ণমাসি’, ‘মধুকর’, ‘সন্ত্রাস’, ‘বিষহর’,‘চরমপত্র’, ‘নিখিলের অন্ধকার পাখি’ প্রভৃতি। রামপ্রসাদ ও তৎকালীন সময়কে নিয়ে লেখা তাঁর উল্লেখযোগ্য উপন্যাস ‘আয় মন বেড়াতে যাবি’।

[৬] লিভারের অসুখে আক্রান্ত ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়