শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে ভাতিজীকে ধর্ষণের দায়ে চাচা আটক

এইচএম দিদার (দাউদকান্দি, কুমিল্লা): [২] কুমিল্লার দাউদকান্দিতে আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে জজ মিয়া (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। জজ মিয়া উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

[৩] নির্যাতিত কিশোরীর বড় ভাই রবিবার থানায় অভিযোগ করলে রাতেই পুলিশ জজ মিয়াকে আটক করে এবং কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

[৪] অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণির ওই ছাত্রী (১৩) দাদির সঙ্গে বাড়িতে থাকত।
বাবা-মা হারা মেয়েটির বড় দুই ভাই কাজের সুবাদে থাকত ঢাকায় । গত ৬ মার্চ বড় ভাই সাইফুল বাড়িতে এসে বোনকে কান্নাকাটি করতে দেখে কী হয়েছে জানতে চাইলে ধর্ষণের ঘটনা খুলে বলে যে, পাঁচ মাস আগে চাচা জজ মিয়া ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। এরপর থেকে নিয়মিত ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে যায়। ঘটনা জানাজানি হলে ৭ মার্চ জজ মিয়া ও তার স্ত্রী ফাতেমা বেগম কৌশলে গৌরীপুরের এক ক্লিনিকে কিশোরীর গর্ভপাত করায়। পরে অসুস্থ অবস্থায় কিশোরীকে চাঁদপুর জেলার মতলব উপজেলার নারায়ণপুর টাওয়ার মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।

কিশোরীর বড় ভাই বলেন, ছোট থাকতেই আমাদের বাবা -মা মারা যায়। আমরা দুই ভাই ঢাকায় কাজ করতে গেলে বোনকে দাদির কাছে রেখে যাই। অভাব এবং সরলতার সুযোগে আমার বোনের সর্বনাশ করেছে লম্পট চাচা।

দাউদকান্দি মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। রবিবার রাতেই অভিযুক্তকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে আসামি জজ মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। আর কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ