শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসতেই মেনু থেকে উধাও গরুর মাংস, আতঙ্কে খামারি-রেস্তোরাঁ মালিকরা ◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৬:০৭ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাজ্যে ২০২১ সালের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে ৭৯ লাখ মানুষ

ইয়াসিন আরাফাত : [২] ব্রিটেনে আগামী বছরের বসন্ত পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলতে পারে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য বিভাগ। এ সময়ে সমস্ত ক্ষেত্রে করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়তে পারে। বিবিসি, ডেইলি মেইল ইউকে

[৩] ব্রিটেনের শীর্ষ পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আগামী এক বছরের ভেতরে ব্রিটেনে প্রায় শতকরা ৮০ ভাগ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। এরমধ্যে শতকরা ১৫ ভাগেরও বেশি লোকের হাসপাতালে ভর্তি প্রয়োজন হবে।

[৪] দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে সাধারণ জনগণের পাশাপাশি হাসপাতাল, পুলিশ, ফায়ার ব্রিগেড এবং গণপরিবহনের মত গুরুত্বপূর্ণ সেবায় জড়িত ব্যক্তিরাও আক্রান্ত হবেন। এসব পেশার সাথে প্রায় ৫০ লাখ মানুষ জড়িত।

[৫] সরকারি এই তথ্য ব্রিটেনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ সব হাসপাতালের সিনিয়র ডাক্তারের কাছে পাঠানো হয়েছে। ব্রিটেনে বর্তমানে প্রতিদিন প্রায় ৪ হাজার মানুষ পরীক্ষা করা হচ্ছে এবং এ সংখ্যা ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়