শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তরুণদের দল শাইনপুকুরের কাছে হেরে ডিপিএলে মোহামেডানের বাজে শুরু

নিজস্ব প্রতিবেদক : [২] অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের চারজন ক্রিকেটার আছেন শাইনপুকুর ক্লাবে। নিজেদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ছিলো শক্তিশালী মোহামেডান। ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে তানজিদ (৫৯), রবিউল (৫৪) ও তৌহিদের (৫০) তিন ফিফটিতে ৩ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে শাইনপুকুর।

[৩] ফতুল্লার খান সাহেব ওসমান আলী আগে ব্যাটিং করে মাহমুদুল হাসান জয়ের ফিফটি ও আব্দুল মজিদ (৪২) এবং ইরফান শুক্কুরের (৪৬) ব্যাটে ভর করে আড়াইশো পেরোনো স্কোর দাঁড় করায় মোহামেডান। শাইনপুকুরের মোহর শেখ ও তানবীর ২টি করে উইকেট নেন।

[৪] ২৫৮ রানের লক্ষ্যে শুরু থেকেই দারুণ ব্যাটিং করে শাইনপুকুর। প্রথম চারটি জুটিই ছিল পঞ্চাশোর্ধ্ব। সাব্বির ও তানজিদ তামিমের ব্যাটে ওপেনিং জুটিতে আসে ৫৩ রান। সাব্বির আউট হলে রবিউলের সঙ্গে তামিমের ৫২ রানের জুটি। তৃতীয় উইকেটে রবিউলের সঙ্গে তৌহিদ হৃদয়ের জুটিতে আসে ৫৫ রান। তবে সবচেয়ে বড় ৭৬ রানের জুটি মাহিদুল ও হৃদয়। তাতেই জয়ের ভিত পেয়ে যায় শাইনপুকুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়