শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে বিদেশ ফেরত ৮ জন হোম কোয়ারেনটাইনে

এম এ হালিম , সাভার প্রতিনিধি : [২] করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাভারে বিদেশ ফেরত ৮ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। তবে তাদের শরীরে জ্বর কিংবা ঠান্ডাজনিত করোনাভাইরাসের কোন উপস্বর্গ পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

[৩] সোমবার বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. সায়মুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।

[৪] তিনি জানান, সাভারে এখনো কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। তবে গত ১৪ মার্চ ইতালির ৪, সৌদি আরবের ২ ও দুবাই থেকে ২জন সহ মোট ৮ জন দেশে ফিরেছেন। তবে এদের কারও শরীরে করোনার কোনো উপস্বর্গ পাওয়া যায়নি। তবে তাদেরকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তারা যাতে ঘরের বাইরে বের হতে না পারেন সে ব্যাপারে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য অফিস ও প্রশাসন তাদের ওপর নজরদারি রাখছে বলে জানান তিনি। সম্পাদনাধ জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়