শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ ভাইরাস মোকাবেলায় ঐতিহ্যবাহী চীনা ওষুধ ও হারবাল চিকিৎসার ওপর জোর দিয়েছে বেইজিং

মেহেরুবা শহীদ: [২] ৩৮ বছর বয়সী ড্রোন ইঞ্জিনিয়ার জিয়াং কিংজেন। আক্রান্ত হয়েছিলেন কোভিড-১৯ ভাইরাসে। দুই সপ্তাহের বেশি সময় ধরে অস্থায়ী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছিলেন তিনি। হাসপাতালটিতে ঐতিহ্যবাহী চীনা ওষুধ দিয়েই চিকিৎসা করানো হয়। সিএনএন

[৩] জিয়াং বলেন, অসুস্থ থাকাকালীন প্রতিদিন সকালবেলা স্যুপ খেতেন তিনি। যে স্যুপটি তৈরি করা হতো দারুচিনি ও যষ্টিমধুসহ ২০ রকমের ভেষজ উপাদান দিয়ে। তবে এতে রোগ সারবে কি না এ নিয়ে সন্দেহ ছিলো বেশিরভাগ রোগীরই। তাই তারা কেউই ঐ স্যুপ খেতে রাজি ছিলেন না। যদিও ফুসফুস পরিষ্কারের সাহায্যকারী উপাদান ছিলো ঐ স্যুপ।

[৪] করোনাভাইরাস মোকাবেলায় হারবাল উপাদানের উপর জোর দিয়েছে চীনা সরকার। চীনের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানায়, বিশেষজ্ঞরা যখন ভ্যাকসিন আবিষ্কারের জন্য লড়াই করছেন তখন ঐতিহ্যবাহী চিকিৎসার সেবার মধ্য দিয়ে প্রতকার খুঁজে বেড়াচ্ছে চীন। গতমাসে চীনে করোনা আক্রান্ত ৬০ হাজার রোগীকে মূলধারার ওষুধের পাশাপাশি হারবাল চিকিৎসাও দেয়া হয়েছে।

[৫] চীনের ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন অব ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের উপ-প্রধান বলেন, যে ধরনের উদ্যোগ ও চিকিৎসা সেবার মধ্য দিয়ে আমরা কোভিড-১৯ ভাইরাস মোকাবেলা করেছি, সেই অভিজ্ঞতাগুলোই আমরা অন্যান্য দেশের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়