শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্তদের চিকিৎসায় ৪ লাখ ইউরো দিচ্ছে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : [২] গত বৃহস্পতিবার কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হন ইতালিয়ান ফুটবল ক্লাব জুভেন্টাসের ডিফেন্ডার ডেনিয়েল রুগানি। এরপর থেকে আইসোলশনে আছেন ইতালির এ ফুটবলার। মাঠ অথবা ড্রেসিংরুম থেকে করোনা আক্রান্ত হওয়ায় এ ফুটবলারের চিকিৎসা ব্যয় বহন করছে তুরিনের বুড়ি খ্যাত দলটি। সেই সঙ্গে তুরিন শহরের হাসপাতালে চিকিৎসা নেয়া অনেক ব্যক্তির চিকিৎসার ব্যয় ভারও বহন করছে দলটি। খবর : এক্স স্পোর্টস।

[৩] ইউরোপে এ মহামারীর সর্বোচ্চ ভুক্তভোগী ইতালি। পুরো দেশই যেনো অবরুদ্ধ। সব নাগরিক আছেন স্বেচ্ছাবন্দীর মতো। যার ফলে স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় জুভেন্টাস দলের প্রত্যেকটা ফুটবলারও আছেন কোয়ারেন্টাইনে। এ খরচও বহন করছে জুভেন্টাস ক্লাব কর্তৃপক্ষ। দলটির তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালে ফেরার পরও আছেন কোয়ারেন্টাইনে।

[৪] খরচের অর্থগুলো সাবেক ও বর্তমান ফুটবলার এবং ক্লাবের সদস্যরা মিলে বহন করছেন। এদের মধ্যে ১ লাখ ২০ হাজার ইউরো দিয়েছেন লিওনার্দো বেনুচ্চি ও তার স্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়