শিরোনাম
◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা ◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল ◈ ইরানের হুংকার: আমেরিকাকে সাহায্যকারী পশ্চিম এশিয়ার দেশগুলির তৈলভান্ডার গুঁড়িয়ে দেওয়া হবে! 

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৫:৩৪ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস আতঙ্কে ৪৫ বাংলাদেশিকে ভারতে ঢুকতে দেয়া হয়নি

সিরাজুল ইসলাম: [২] বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের ফিরিয়ে দেন কর্মকর্তারা। তাদের অনেকেরই জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিলো। এনডিটিভি

[৩] আখাউড়া চেকপোস্টে দিয়ে শুক্রবার তারা ভারতে যাচ্ছিলেন। পশ্চিম ত্রিপুরার জেলা নজরদারি কর্মকর্তা সংগীতা চক্রবর্তী বলেন, ৪০ থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের অনেকেই জ্বর, সর্দি, কাশিসহ নানা উপসর্গ ছিলো। এগুলো কোভিড-১৯ এর লক্ষণ।

[৪] এই কর্মকর্তা জানান, যারা আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের মাধ্যমে ভারতে ঢুকেছেন, তাদেরকে প্রথমে ত্রিপুরায় ১৪ দিন কোয়ারান্টাইনে রাখা হবে। তাদের উপর নজরদারিও করা হবে।

[৫] তিনি জানান, যাদের মেডিকেল ভিসা রয়েছে, তাদের প্রথমে থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হবে। করোনাভাইরাস সংক্রমিত না হলে বিকাল সাড়ে ৫টার মধ্যে তাদের প্রবেশের অনুমতি দেয়া হবে।

[৬] ভারতের সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা। এর তিনদিকে বাংলাদেশ। এ রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে ৮৫৬ কিলোমিটার। এ রাজ্যে আখাউড়াসহ ৮টি চেকপোস্ট রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়