শিরোনাম
◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পানির উৎস না থাকায় সময় লাগে মিরপুরের ঝুটপট্টির আগুন নিয়ন্ত্রণে, ধোয়ায় আহত দুই জন

সুজন কৈরী : [২] রাজধানীর মিরপুর ১০ নম্বরস্থ ঝুটপট্টি বস্তিতে শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

[৩] আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৪] ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, দুপুর ১টা ২৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ১০ ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও দুইটি ইউনিট যোগ দেয়। দুই ঘণ্টার চেষ্টায় ৩টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। ওয়াসা ও ফায়ারের বিশেষ গাড়ির সাহায্যে পানি দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি জানতে তদন্ত কমিটি গঠণ করা হবে।

  • সর্বশেষ