শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ছোবল এড়াতে সবধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করলো ভারত

স্পোর্টস ডেস্ক : [২] আন্তর্জাতিক সিরিজের পর সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল বন্ধ ঘোষণা করার পর ঘরোয়া ক্রিকেটও বন্ধ করার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সবধরনের স্বীকৃত ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছে বিসিসিআই। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশটিতে আর কোনো ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে না।

[৩] আজ শনিবার বিসিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বোর্ডের সেক্রেটারি জয় শাহর বরাত দিয়ে জানানো হয়েছে এ সিদ্ধান্ত। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কোন কোন টুর্নামেন্ট চলছিলো বর্তমানে।

[৪] যেসব টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে- পেটিএম ইরানি কাপ, সিনিয়র নারী ওয়ানডে নকআউট টুর্নামেন্ট, ভিজ্জি ট্রফি, সিনিয়র নারী ওয়ানডে চ্যালেঞ্জার, নারী অনূর্ধ্ব-১৯ ওয়ানডে নকআউট, নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি লিগ, সুপার লিগ এবং নকআউট, নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি চ্যালেঞ্জার ট্রফি, নারী অনূর্ধ্ব-১৯ নকআউট এবং নারী অনূর্ধ্ব-২৩ ওয়ানডে চ্যালেঞ্জার।

[৫] উল্লেখ্য, করোনাভাইরাসের ভারতের আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪। এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন দুইজন। এমতাবস্থায় দেশটিতে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়