শিরোনাম
◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফাল্গুনের শেষ দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা, বলছেন আবহাওয়া অধিদপ্তর

তিমির চক্রবর্ত্তী : [২] শনিবার (১৪ মার্চ) বাংলা ক্যালেন্ডারের এই বছরের ফাল্গুন মাস বিদায় নিবে। অথাৎ ঋতুরজ বসন্ত তার অর্ধেক সময় পার করলো। দক্ষিণা সমীরণে গাছের নতুন কুঁড়ি, শিমুল, পিয়াল আর পলাশের ডালে আগুন ঝড়া বাসন্তী ফুলে রাঙিয়ে দিচ্ছে প্রকৃতিকে। তারই সাথে কোকিলের কুহুতানে রঙ লেগেছে তরুণ-তরুনীদের মনে। সারাবাংলা, বাংলা ট্রিবিউন

[৩] এই বসন্তে থোকাবদ্ধ আম্র মুকুলে ভরে উঠেছে উত্তরাঞ্চলসহ দেশের বাগান। কুল চাষে লাভবান হচ্ছে চাষীরা। বসন্তের ফলে বাজার ভরে উঠেছে।

[৪] তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা নিয়ে শেষ হচ্ছে ফাল্গুন।

[৫] আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, দেশের কোথাও কোথাও অতি সামান্য বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ একেবারেই ছিটেফোঁটা। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হবে। সারাদেশের আকাশই আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে।

[৬] স্থানভেদে সারাদেশের গড় তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলেও জানান এই আবহাওয়াবিদ।

[৭] তিনি বলেন, দুই এক জায়গায় ৩৫ ডিগ্রি উঠতে পারে। তবে মোটামুটি দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে।

[৮] এই আবাহাওয়াবিদ জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে, মানে মেঘের ফাঁকে সূর্যেরও দেখা মিলছে। দিনের তাপমাত্রা বেড়ে ৩৫ ডিগ্রি হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়