শিরোনাম
◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার আদাবরে, পাওয়া যায়নি দুই পা ◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১)কালীগঞ্জে হাফেজ পড়ুয়া মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ

ফিরোজ আহম্মেদ,কালীগঞ্জ প্রতিনিধি: (২)বাড়ী থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি আসলাম হোসেন (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র। অদ্যবধি বুধবার পর্ষন্ত ৬ দিন ধরে সে নিখোঁজ রয়েছে। এদিকে সে অপহরণের শিকার হয়েছে কিনা এ নিয়ে তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। নিখোজেঁর পরদিন পরিবারের পক্ষ থেকে থানাতে একটি জিডি করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ সিংদহ গ্রামের খুয়াজ আলীর পুত্র আসলাম ভাটপাড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

(৩)নিখোঁজ আসলামের ভাই মামুন হোসেন জানান, গত রোববার বিকেলে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে আসলাম বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাত অবধি বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খুজেও তার কোন সন্ধান পায়নি। সেই থেকেউ অদ্যবধী সে নিখোজ রয়েছে। এ ঘটনায় নিখোজের পরদিন থানাতে একটি জিডি করা হয়েছে।

(৪)কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, নিখোঁজের ঘটনায় একটি জিডি পেয়েছেন। পুলিশ নিখোঁজ আসলামকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে। নিখোঁজ আসলামের পরিবার আরো জানায়, বাড়ী থেকে বের হবার সময়ে আসলামের পরনে চেক লুঙ্গী ও চাপাতা রংয়ের পাঞ্জাবী ছিলো। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট। কোন সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে ০১৮৪০-১৪৪০৭৫ ও ০১৩১৬-৮৩৪৪৮৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ