শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে প্রতিদিন মারা যায় ১ লাখ ৫৩ হাজার ৪২৪ জন, জন্ম নেয় ২ লাখ ২৭ হাজার ২৫২ জন

সিরাজুল ইসলাম: [২] মৃত্যুর জন্য নানা রোগ, দুর্ঘটনা, বয়স, খুন ও আত্মহ্যাকে কারণ ধরা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে ২০১৭ সালের মৃত্যুর উপাত্ত তুলে ধরা হয়।

[৩] এ বছর মৃত্যু হয়েছে ৫ কোটি ৬০ লাখ মানুষের। সড়ক দুর্ঘটনায় প্রায় সাড়ে ১৩ লাখ; ডায়রিয়ায় ১৬ লাখ এবং ১৮ লাখ নবজাতক মারা গেছে।

[৪] প্রতিবছর যত মানুষের মৃত্যু হচ্ছে, তার প্রতি তিনজনে একজন মরছে হৃদরোগে। এ হিসেবে বছরে বিশ্বে এ রোগে মারা গেছে এক কোটি ৯০ লাখ মানুষ। এ সংখ্যা ক্যানসারে মৃত্যুর চেয়ে দ্বিগুণ।

[৫] যত লোক খুনের শিকার যায়, তার দ্বিগুণ মানুষ আত্মহত্যা করে। যুক্তরাজ্যে আত্মহত্যার সংখ্যা পৃথিবীর গড়ের চেয়ে ১৬ গুণ বেশি। দেশটিতে ২০ থেকে ৪০ বছর বয়সী পুরুষদের মৃত্যুর অন্যতম কারণ এটি।

[৬] এইডসে বছরে মারা যায় ১০ লাখ মানুষ। গত শতাব্দীর শেষ দিকে মারা যেত ২০ লাখ মানুষ।

[৭] ২০১৮ সালে বিভিন্ন ধরনের ক্যানসারে মারা গেছে ৯৫ লাখ ৫৫ হাজার ২৭ জন। সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ

  • সর্বশেষ
  • জনপ্রিয়