শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ চলতি মাসে বিমানে ক্ষতির মুখে আড়াইশো কোটি টাকা

লাইজুল ইসলাম : [২] বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, আন্তর্জাতিক ১০টি রুটে ১৪২টি ফ্লাইট ছিলো যাওয়া আসা মিলিয়ে। যার মধ্যে ৬৮টি ফ্লাইট কমানো হয়েছে। এসব রুটে সব সময় চলমান ছিলো বিমানের। শনিবার এই ৬৮ সঙ্গে আরো যোগ হবে ১০টি ফ্লাইট। এছাড়া, কাতার ও কুয়েতে বন্ধ আছে ফ্লাইট চলাচল।

[৩] ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার বলেন, ভারত তাদের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জাড়ি করেছে। শনিবার থেকে এই নির্দেশ কার্যকর হবে।

[৪] জনসংযোগ কর্মকর্তা আরো বলেন, এত বড় ধরনের ক্ষতি পুষিয়ে উঠতে বেশ সময় লেগে যাবে। এতে বেশ চাপের মুখে পরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যেখান থেকে উঠে আসা কঠিন হবে।

[৫] ডেপুটি জেনারেল ম্যানেজার বলেন, বিমানের ফ্লাইটগুলো ছিলো যথাক্রমে, কলকাতা সপ্তাহে ১৪টা, দিল্লী সপ্তাহে ৭টি, দিল্লীতে তিনটা ও কলকাতায় ৭টায় নামিয়ে আনা হয়েছিলো। কোয়ালালামপুরো ১০টা ছিলো ৭টা হয়েছে, জেদ্দা সপ্তাহে ৭টার স্থানে ৪টা, মদিনায় ৪টার জায়গায় ২টা, ব্যাংককে ৭টা ছিলো এখন ৩টা চলছে, সিঙ্গাপুরে ৭টা থেকে ৫টা হয়েছে, কাতার কুয়েক ২৫ তারিখ পর্যন্ত বন্ধ আছে।

[৬] তাহেরা খন্দকার বলেন, আন্তর্জাতিক রুটের আরো দুই একটি বন্ধ হতে পারে। সেক্ষেত্রে ক্ষতির পরিমাণ আরো বাড়বে। এই পরিস্থিতিতে কারোই কিছু করার নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়