শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুমার নামাজ বন্ধ হলো ইমাম হুসাইন (রা)-এর মাজারে

ইসমাঈল আযহার: [২] করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইমাম হুসাইন (রা.)-এর মাজারে জুমার নামাজ বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া মাজারটিতে জুমার নামাজ আদায় করা হবে না। মাযার কর্তৃপক্ষ এক এই ঘোষণা দিয়েছেন। আনাদোলু এজেন্সি, ইকনা

[৩] করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে কারবালা স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রশিক্ষণের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হল। সঙ্গে সঙ্গে পুরো কারবালার কোথাও জুমার নামাজ অনুষ্ঠিত হবে না বলে আদেশ দেওয়া হয়েছে।

[৪] খবরে বলা হয়েছে, এর আগের শুক্রবারও সেখানে জুমার নামাজ বন্ধ থাকলেও ইরাক ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোক কারবালায় জুমার নামাজ আদায় করতে যান।

[৫] করোনাভাইরাস সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ইরাকে এপর্যন্ত মোট ৭১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন এবং ৪৯ জন চিকিৎসাধীন রয়েছেন ও ৫ জনের মৃত্যু হয়েছে।

[৬] ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে উদ্ভব হওয়া ভাইরাসটি ইতোমধ্যে বিশ্বের ১২১টি দেশে ছড়িয়ে পড়েছে। চীনের সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। এরপরই রয়েছে ইরান।

  • সর্বশেষ