শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলকাতা পোর্ট ট্রাস্টের জাহাজের ধাক্কায় হুগলি নদীতে ডুবে গেছে পণ্যবাহী বাংলাদেশি জাহাজ (ভিডিও)

মাজহারুল ইসলাম : [২] বজবজের কাছে ফ্লাই অ্যাশ বোঝাই ‘এমভি মমতাময়ী মা’ নামের ওই জাহাজটি গতকাল সকালে ডুবে যায়। আনন্দবাজার

[৩] ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন নজরুল ইসলাম জানান, সামনেই ছিলো বাংলাদেশি জাহাজ এম ভি সানি। মাঝখানে ছিলো এম ভি মমতাময়ী মা। আর পেছনে ছিলো কলকাতা পোর্ট ট্রাস্টের একটি জাহাজ। এম ভি সানি ও এম ভি মমতাময়ী মা-তে পণ্য থাকায় গতি ছিলো কম। অন্যদিকে পিছনে থাকা কলকাতা পোর্ট ট্রাস্টের জাহাজটি ছিলো ফাঁকা, ফলে এর গতি ছিলো বেশি। বজবজের কাছে পিছনের জাহাজটি আমাকে ওভারটেক করে।

[৪] ক্যাপ্টেন নজরুলের অভিযোগ, পাশ কাটিয়ে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আমার জাহাজের পেটে ধাক্কা মারে পেছনের জাহাজ। ধাক্কায় জাহাজটি এক দিকে হেলে যায়। ওইসময় এম ভি মমতাময়ী মা-তে ১৩ জন নাবিক ছিলেন এবং ডেকে থাকা রাকিব হোসেন নামে এক নাবিক মাথায় আঘাত পান। পরে কলকাতা পুলিশের রিভার ট্রাফিকের স্পিডবোট নাবিকদের উদ্ধার করে।

[৫] ঘটনার সময় তীরে থাকা লোকজন ও মাঝিরা জাহাজটিকে ডুবে যাওয়ার হাত থেকে আটকাতে পাড়ের গাছে দড়ি বাঁধেন। কিন্তু ওইসময় জোয়ার আসায় তীব্র স্রোতে সেই গাছটি উপড়ে গেলে জাহাজটি ডুবে যায়। গতকাল বিকেলে বন্দর ও কলকাতা পুলিশের ডুবুরিরা কোন জায়গায় জাহাজটি ডুবেছে তা চিহ্নিত করার চেষ্টা করেছেন।

[৬] কলকাতা বন্দরের প্রধান জনসংযোগ কর্মকর্তা সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, দেখছি ঠিক কী কারণে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ