শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০৩:১২ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেনেভা সম্মেলনে বালুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরলো অ্যাক্টিভিস্ট ও বিশেষজ্ঞরা

সাইফুর রহমান : [২] ‘সেইভ দ্য বালুচ’ ক্যাম্পেইনের আওতায় বুধবার হিউম্যান রাইটস কাউন্সিলের আয়োজনে ‘বালুচিস্তানে গণহত্যা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের করণীয়’ শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে রাজনৈতিক কর্মী, বিশ্লেষক এবং ইউরোপিয় পার্লামেন্টের সদস্যরা বালুচদের ওপর পাকিস্তান সেনাবাহিনীর দমনপীড়নের বিষয়ে আলোচনা করেন। ইয়ন, চায়না নিউজ, এএনআই

[৩] সম্মেলনে বালুচ অ্যাক্টিভিস্টরা অভিযোগ করেন, পাকিস্তান সেনাবাহিনীর অব্যাহত অভিযানে সেখানকার বেসামরিক নাগরিকদের হত্যার পাশাপাশি তাদের বাড়িঘরও গুঁড়িয়ে দেয়া হচ্ছে।

[৪] বালুচ মানবাধিকার কাউন্সিলের যুক্তরাষ্ট্র শাখার সমন্বয়ক রাজ্জাক গণমাধ্যমকে জানান, প্রতি ১০ মাইল অন্তর চেকপোষ্ট বসিয়ে গোটা অঞ্চলকে বড়সড় এক জেলখানায় পরিণত করা হয়েছে। তিনি বলেন, এমন একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করা হয়েছে যে, মানুষ স্বাধীনভাবে চলতে পারেনা, প্রকাশ্যে কোনও কথা বলতে পারে না, এ কেমন স্বাধীনতা ? আমরা হাঁফ ছেড়ে বাঁচতে চাই।

[৫] পাকিস্তানের নির্বাসিত সাংবাদিক তাহা সিদ্দিকি বলেন, বালুচিস্তানে আসলে কি হচ্ছে তা বিশ্ববাসীকে জানতে দেয়া হচ্ছে না। সংবাদকর্মীদের অবাধ প্রবেশের সুযোগ না থাকায় গুম-খুনের ঘটনাগুলো একপ্রকার অগোচরেই থেকে যাচ্ছে। বাণিজ্যিক স্বার্থে চীনও বিষয়টি নিয়ে মুখ খুলছে না।

[৬] ইউরোপিয় পার্লামেন্টর সদস্য রিচার্ড জারনেকি বলেন, ইউরোপজুড়ে বালুচ অ্যাক্টিভিস্টদের কাছ থেকে দরিদ্রতম অঞ্চলটিতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা জানতে পারি। এনিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের কথা বলা উচিৎ। বালুচ ভাই-বোনদের আশ্বস্ত করা উচিৎ যে, তারা একা নয়। বিশ্বাসী তাদের সঙ্গে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়