শিরোনাম
◈ ইরান যুদ্ধে ‘আটকে’ ট্রাম্প, তিন বিকল্পেই সংকট: নিউইয়র্ক টাইমস ◈ পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট ◈ নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে, নিহত ১ ◈ ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে টাস্কফোর্স ঘোষণা মোদির ◈ বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক ◈ ‘বদির সুপরিকল্পিত ছকেই একরাম হত্যা’: চিফ প্রসিকিউটর ◈ স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ তারেক রহমানের ◈ রেমিট্যান্সে চাঙা অর্থনীতি, ২৫ দিনে এলো প্রায় ২৩০ কোটি ডলার ◈ সাবেক রাষ্ট্রপতি বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই-বাছাই করবে সরকার: আইনমন্ত্রী (ভিডিও) ◈ আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম: সুবিধা চেয়ে আদালতে পলক

প্রকাশিত : ১১ মার্চ, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণকারদের মৃত্যু হয় অকালে

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের স্বর্ণকাররা মারা যান অকালে। তাদের গড় আয়ু মাত্র ৫৯ বছর। বাংলাদেশে রয়েছে ৩ লাখ স্বর্ণকার। এ পর্যন্ত ৫৫ শতাংশের মৃত্যুর প্রধান কারণ কার্ডিওভাস্কুলার রোগ। এর মধ্যে মধ্যে ইস্কেমিক হার্ট ডিজিজ ও স্ট্রোক অন্তর্ভুক্ত।

বাংলাদশের স্বর্ণকারদের মৃত্যর কারণ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ এ গবেষণা করে।

গবেষণায় বলা হয়েছে, স্বর্ণকারদের রোগের ইতিহাস গেটে দেখা গেছে, তাদের ৪৫ শতাংশ কার্ডিওভাস্কুলার রোগে ভুগছিলেন এবং ২০ শতাংশ আক্রান্ত ছিলেন ক্যান্সারে। অসংক্রামক রোগ বিবেচনায় নিলে দেখা যায় যে, মৃতদের ৬৫ শতাংশ উচ্চ রক্তচাপ, ৫০ শতাংশ ডায়াবেটিস, ৩৫ শতাংশ হৃদরোগ এবং ২০ শতাংশ কিডনী রোগে আক্রান্ত ছিলেন। ৭৫ শতাংশ স্বর্ণকারই দুই বা ততোধিক অসংক্রামক রোগে ভুগছিলেন। স্বর্ণকারদের জীবনধারণের অভ্যাস তাদের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুটা ধারণা দেয়। মৃত স্বর্ণকারদের ৭০ শতাংশ নিয়মিত ধূমপান ও ২০ শতাংশ ধোঁয়াহীন তামাক জাতীয় দ্রব্য সেবন করতেন। তাদের ৫০ শতাংশের নিয়মিত মদ্যপানের অভ্যাস ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়