শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসে আক্রান্ত ফ্রান্সের মন্ত্রী

ডেস্ক রিপোর্ট : [২] মরণঘাতী করোনাভাইরাস পৃথিবীর অনেক দেশেই ছড়িয়ে পড়েছে। এবার এ ভাইরাসে আক্রান্ত হলেন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী ফ্রাঙ্ক রিসটার। আমাদের সময়

[৩] কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, আজ মঙ্গলবার মেডিকেল পরীক্ষায় ফরাসি মন্ত্রী ফ্রাঙ্ক রিসটারের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

[৪] দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর আজ মন্ত্রীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মন্ত্রী ‘ভালো আছেন’, তিনি এখন তার প্যারিসের বাড়িতে অবস্থান করছেন।

[৫] গত সপ্তাহের কয়েক দিন ফ্রান্সের জাতীয় সংসদের নিম্ন সভায় অবস্থান করেছিলেন ফ্রাঙ্ক রিসটার। ওই সভার পাঁচজন ব্যক্তি এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

[৬] বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)হিসাব অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৩ হাজার ৮০০ এর বেশি মানুষ মারা গেছে। এ প্রাণঘাতী ভাইরাসে বিশ্বের ১ লাখ ১০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃতদের অধিকাংশই চীনা নাগরিক। চীনের বাইরে ইতালি ও ইরানে এ ভাইরাসটি বেশি প্রাণহানি ঘটিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়