শিরোনাম
◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ◈ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ◈ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ রোহিঙ্গা গণহত্যার বিচার: ১৯ নভেম্বর আইসিজের ঐতিহাসিক রায় ◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায়

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রিসে বন্দি শিবিরে থাকা ১ হাজার ৫০০ অভিবাসনপ্রত্যাশী শিশুকে আশ্রয় দেবে ইউরোপীয় ইউনিয়ন

সিরাজুল ইসলাম: [২] সোমবার জার্মানি এ তথ্য জানিয়েছে। ইয়ন, সাবাহ

[৩] বিবৃতিতে বলা হয়, অভিবাসী নিতে আগ্রহী- এমন দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। মানবিক সঙ্কট নিরসনের লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

[৪] র্জামান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ডান ও বামপন্থি শরিক নেতাদের সঙ্গে টানা ৭ ঘণ্টা বৈঠক করেন। আলোচনায় উঠে আসে, গ্রিক দ্বীপে থাকা অভিবাসনপ্রত্যাশী শিশুদের নিয়ে মানবিক সঙ্কটে পড়েছে গ্রিস। তাদের সমর্থন দিতেই বার্লিন অভিবাসনপ্রত্যাশীদের ‘উপযুক্ত’ অংশ নিতে প্রস্তুত রয়েছে।

[৫] ওই দ্বীপে এক থেকে দেড় হাজার অভিবাসনপ্রত্যাশী শিশু রয়েছে।

[৬] ওই শিশুরা জরুরি চিকিৎসা সেবা ছাড়াই বেড়ে উঠছে। তারা প্রাপ্ত বয়স্কদের সঙ্গও পাচ্ছে না।

[৭] তুরস্ক ইউরোপমুখী শরণার্থীদের ঠেকানো বন্ধ করে দেয়ায় গ্রিস সীমান্তে বিপুল অভিবাসনপ্রত্যাশী ঝড়ের বেগে জড়ো হয়েছেন। এ নিয়ে ভীষণ চাপে রয়েছে অ্যাথেন্স।

[৮] গত এক সপ্তাহ ধরে সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে গ্রিক পুলিশের সংঘর্ষ হয়েছে। হটি দিতে পুলিশ তাদের উপর টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ এবং লাঠিপেটা করেছে। এতে একজন মারা গেছে। আহত হয়েছে বহু লোক। তাদের মধ্যে শামীম নামে এক বাংলাদেশি যুবক রয়েছেন। তিনি তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

  • সর্বশেষ