শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েতে ফ্লাইট বিলম্বের কারণে বাংলাদেশি কর্মীদের আকামাজনিত সমস্যার সমাধান করবে দেশটি

কূটনৈতিক প্রতিবেদক : [২] করোনা শনাক্তে পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করে পুনরায় চালু হবে ফ্লাইট, সোমবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

[৩] এতে বলা হয়, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কোভিড-১৯ শনাক্তকরণ সংক্রান্ত পর্যাপ্ত যন্ত্রপাতি ও অবকাঠামো না থাকায় বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে কুয়েতের ফ্লাইট যোগাযোগ ৭ মার্চ থেকে এক সপ্তাহের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

[৪] অবকাঠামো এবং মেশিনপত্র জরুরি ভিত্তিতে স্থাপন করা হবে। ফ্লাইট বিলম্বের কারণে বাংলাদেশি কোনও নাগরিক যেন আকামা সমস্যায় না পড়েন, সেই বিষয়েও পদক্ষেপ গ্রহণ করবে দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়