শিরোনাম
◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ◈ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ◈ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত ◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু ◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনে কোয়ারেন্টাইন হোটেল ধসে নিহতের সংখ্যা বেড়ে ১০

সিরাজুল ইসলাম: [২] সিনজিয়া নামের হোটেলটি দেশটির দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে। বিবিসি, সিএনএন, রয়টার্স

[৩] শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাঁচতলা হোটেলটি ধসে পড়ে। হতাহতের খবর পাওয়া যায়নি।

[৪] হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। তবে হোটেলটি ধসে পড়ার কারণ জানা যায়নি।
[৫] ২০১৮ সালে চালু হওয়া হোটেলটিতে ৮০টি অতিথি কক্ষ রয়েছে।

[৬] একজন নারী বলেন, তার বোনসহ কয়েক স্বজন এখানে কোয়ারেন্টাইনে ছিলেন। তিনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তারা ফোন ধরছে না। তারা ভালো ছিল। প্রতিদিনই তাদের তাপমাত্রা মাপা হচ্ছিল। পরীক্ষায় দেখা গেছে তাদের সব স্বাভাবিক ছিল।

[৭] শুক্রবার ফুজিয়ান প্রদেশে ২৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে থাকার কারণে ইতিমধ্যে ১০ হাজার ৮১৯ জনকে কোয়ারেনটাইন রাখা হয়েছে।

[৮] বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বজুড়ে এ পর্যন্ত ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার ৬০০।

[৯] গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে এ ভাইরাস উৎপত্তি হয়। ৮০টির বেশি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। মৃত ও সংক্রমিতদের ৯৫ শতাংশই চীনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়