শিরোনাম
◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে!

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরনখোলায় খাল ভরাট করে বিক্রির চেষ্টা বাধা দেওয়ায় মামলায় ফাঁসানোর হুমকি!

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি :[২] বাগেরহাটের শরনখোলায় সরকারি খাল ভরাট করে তা বিক্রির চেষ্টা চালাচ্ছেন স্থানীয় এক প্রভাবশালী । এ ঘটনায় উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর ভুক্তভোগীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে । তবে, খাল রক্ষায় স্থানীয়দের পক্ষে একই গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা রাজিব কান্তি হালদার বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের কাছে ইতোমধ্যে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । খোঁজ নিয়ে জানাযায়, উপজেলার ২নং রাজাপুর মৌজাধীন অর্ধশত বছর পুর্বের রতিয়া রাজাপুর খাল সংলগ্ন এলাকায় গত ৩০ বছর পুর্বে মৃ.লেহাজ উদ্দিনের ছেলে আব্দুল আজিজ কারি বসতি স্থাপন করেন । সম্প্রতি তার উক্ত বসত বাড়িটি তিনি একই এলাকার বাসিন্দা সৈয়দ শেখের কাছে বিক্রি করে দেন । এ সুযোগে আজিজ কারি পুরানো ওই খালটি বিক্রির উদ্দেশ্যে বালু ফেলে ভরাট শুরু করেন । বিষয়টি গ্রামবাসীদের নজরে আসলে তারা ভরাট কাজে বাঁধা দেন । এতে তিনি ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের মামলায় ফাঁসানোর হুমকি দেন । পরে সংশ্লিষ্ট চেয়ারম্যানের এক নির্দেশে পেয়ে খাল ভরাট সাময়িক বন্ধ করেন । এ বিষয়ে ওই গ্রামের কয়েক জন বাসিন্দা বলেন ,বহু বছরের পুরানো এই খালটি হতে রতিয়া রাজাপুর গ্রামের কয়েকশ পরিবারের পানি নিঃস্কাশন হয় । এছাড়া শত শত একর জমিতে ধান চাষ সহ কৃষকরা নানা জাতের সবজির চাষ করে থাকেন । তাই পানি নিঃস্কাশনের এক মাত্র পথ এই খালটি বন্ধ হয়ে গেলে বর্ষা ও শুস্ক মৌসুমে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হবে । এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো ঃ মঈনুল হোসেন টিপু বলেন , সরকারি খাল দখল করার কারও এখতিয়ার নেই এবং আজিজ কারিকে পরিষদে ডাকা হয়েছে , গ্রাম বাসিদের নিয়ে বসে বিষয়টি শীঘ্রই নিস্পত্তি করা হবে । অপরদিকে ,আজিজ কারি বলেন, ওই খালের সম্পুর্ন জমি আমার ,তবে চেয়ারম্যান কি বলে তা শুনে আমি নুতন সিদ্বান্ত নেব ।

  • সর্বশেষ