শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভাবে কাজ করতে হবে- জেলা প্রশাসক

জুলফিকার আমীন সোহেল :[২] পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেছেন সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভাবে কাজ করতে হবে তাহলেই সরকারের সাফল্য ভালো ভাবে সাধারণ মানুষ জানতে পারবে। শুক্রবার পিরোজপুরে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক এক কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

[৩] পিরোজপুর এলজিইডি হলরুমে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার শহীদুল ইসলাম, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ব্রিটিশ কাউন্সিল ও পিরোজপুর জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় জেলা সদর ও বিভিন্ন উপজেলায় কর্মরত ২৫ জন প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া এবং স্থানীয় পত্রিকার সাংবাদিক অংশ গ্রহন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়