শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদ সদস্য হয়েও আমি শুল্কমুক্ত গাড়ি ও বাড়ি কিছুই নেইনি, বললেন মাশরাফি

এল আর বাদল : [২] ক্রিকেটের বাইরেও মাশরাফির একটি পরিচয় আছে। তিনি নির্বাচিত সংসদ সদস্য। বর্তমানে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন। সংসদ হলেও মাশরাফি এখনো লাল পাসপোর্ট নেননি, এমনকি সরকারি গাড়ি, বাড়ির সুবিধাও তিনি ভোগ করছেন না।

[৩] বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেছেন, আপনারা জানেন, আমি সংসদ সদস্য। কিন্তু এখনো আমি লাল পাসপোর্ট নেইনি। আমার কাছে এসব গৌণ। ক্রিকেট আমার প্রাণ। আমার রক্তে মিশে আছে। আমার যতো অর্জন, সব ক্রিকেট ঘিরেই।

[৪] অধিনায়ক হিসাবে শুক্রবার শেষ ম্যাচ খেলবেন মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিয়েছেন তিনি। মাশরাফি বলেছেন, আমি প্রফেশনালি এই সিদ্ধান্ত নিয়েছি। অধিনায়কের দায়িত্বটা সবসময় চ্যালেঞ্জিং। চেষ্টা করেছি দলকে সর্বোচ্চটা দেয়ার। আশা করি, সামনে যাকে অধিনায়ক করা হবে তাকে ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়