শিরোনাম
◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজেদের সম্পদ নিয়ে কি করবেন বুঝতে পারছেন না রুশ বিলিয়নিয়াররা

আসিফুজ্জামান পৃথিল : [২] রুশ আইন অনুযায়ী বড় ধরনের সম্পদ উত্তরাধিকার বার অন্য কোনও পদ্ধতিতে ট্রান্সফারের সুযোগ নেই। এতেই বিপদে পড়েছেন বিলিওনিয়াররা।

[৩] ১৭ বিলিয়ন ডলার সম্পদের মালিক অ্যালেক্সি মরদাশফ। প্রতিবছর সোনা, ইস্পাত, পর্যটন আর শক্তি খাতের ব্যবসা থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করেন তিনি।

[৪] মরদাশফ বলেন, ‘আমার কোম্পানিতে ১ লাখ ৪০ হাজার মানুষ কাজ করেন। তাদের উপর আমার দায়িত্ব আছে। আমার সম্পদ দিয়ে অস্থিতিশীলতা আছে। তাই আমি চাইলেও তাদের কথা ভাবতেও পারছি না।’

[৫] রাশিয়ায় এ ধরনের টাইকুনের সংখ্যা ১ ডজনের বেশি। তারা হলেন; ভ্লাদিমির পোটানিন, সোলেইমেন কেরিমভ, লিনিদ ফেডুন সহ আরও অনেকে।

[৬] রুশ আইন বলছে সন্তানদের হাতে কোনও নাগরিক বিপুল পরিমাণ সম্পদ তুলে দিতে পারবেন না। তাই রুশরা ভাগ করে একাধিক সন্তানের হাতে নিজের সম্পদ তুলে দেন। কিন্তু এই ধনকুবেরদের সম্পদ অতিরিক্ত হওয়াতে তাও আর সম্ভব হচ্ছে না।

[৭] এসব কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেগুলোতে হাজারো মানুষ কাজ করেন, ঝুঁকির মুখে পড়েছে। কারণ এই বিলিয়নিয়াররা নিজেদের সম্পদ বিক্রি করে বিদেশে অর্থ পাঠিয়ে দেবার কথাও ভাবছেন।

  • সর্বশেষ