শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পে করোনার প্রভাব!

মুসবা তিন্নি : [২] রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম বা সিল্কেও চীনের মরণঘাতী করোনা ভাইরাসের প্রভাব পড়েছে । রেশম পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো চীনা সুতা নির্ভর হওয়ায় তৈরি হয়েছে সঙ্কট।

[৩] ব্যবসায়ীরা বলছেন, আমদানি কমায় বৃদ্ধি পেয়েছে সুতার দাম। ফলে কমেছে উৎপাদন। এতে পহেলা বৈশাখ ও ঈদ-পূজার বাণিজ্য নিয়ে শঙ্কিত তারা। আমদানি নির্ভরতা কমিয়ে দেশে বেশি মাত্রায় রেশম সুতা উৎপাদনে সরকারি উদ্যোগ গ্রহণের তাগিদ ব্যবসায়ীদের।

[৪] আভিজাত্য ও অনিন্দ্য সুন্দর রেশমি পোশাক মানেই রাজশাহী। দেশি সুতায় তৈরি হয় অপেক্ষাকৃত কম জৌলুস সিল্ক পোশাক। আর আকর্ষণীয় পোশাক তৈরি হয় চীনা সুতায়। ফলে উৎপাদনের জন্য চীন থেকে ৮০ শতাংশ সুতা আমদানি করে নগরীর বিসিকসহ চাঁপাইনবাবগঞ্জের অর্ধশতের বেশি রেশম হাউজ। বর্তমানে চীনে করোনার প্রাদুর্ভাবে কমেছে সুতার আমদানি। ফলে কমেছে উৎপাদন, বেড়েছে দাম। কর্ম ঘণ্টা কমে যাওয়ায় বিপাকে সিল্ক শ্রমিকরাও।

[৫] চীন থেকে সুতা আমদানি কমে যাওয়ায় কারখানাগুলো চলছে মজুদ সুতায়। এরইমধ্যে বেড়েছে আমদানি সুতার দাম। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন ব্যয় বাড়ায় পোশাকের দামও বাড়বে। তাদের শঙ্কা পহেলা বৈশাখ-ঈদ-পূজাসহ চারটি উৎসবে ক্রেতার চাহিদার তুলনায় কমবে সরবরাহ।

[৬] রাজশাহী সিল্ক ফ্যাশনের চেয়ারম্যান খুরশিদা খাতুন খুশি বলেন, আমরা যে ৮০ ভাগ সুতা চীন থেকে নেই তা হয়তো আর নেয়া সম্ভব হবে না।

[৭] এ অবস্থা উত্তরণে স্থানীয়ভাবে রেশম উৎপাদন বৃদ্ধিতে সরকারি উদ্যোগ বৃদ্ধি ও ভর্তুকির দাবি রেশম সংশ্লিষ্টদের।
বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী বলেন, এখন পর্যন্ত এখানে সরকারি বড় কোনো সাহায্য আসেনি, তবে যদি সাহায্য দেয়া হয় তাহলে তিন বছরের মধ্যে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে আমরা সিল্ক রফতানি করতে পারবো।

[৮] দেশে বার্ষিক রেশম সুতার চাহিদা প্রায় সাড়ে ৩শ’ মেট্রিক টন। আর উৎপাদন হয় মাত্র ৪০ মেট্রিক টন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়