শিরোনাম
◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাকিবদের বাবা-মায়ের কান্নার কি কোনো মূল্য নেই?

আশরাফুল আলম খোকন: ‘১ মার্চ রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্লাহ বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন ছাত্রলীগের হাবিব, রনি, মনু, রায়হান ও রাকিব। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় শিবির কর্মীরা। এতে রাকিব ও রায়হান গুলিবিদ্ধ হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে (চিকিৎসাধীন অবস্থায়) ২ মার্চ দুপুরে রাকিবের মৃত্যু হয়’। আচ্ছা রাকিবদের রক্তও তো লাল। তাদেরও তো মা আছে, বাবা আছে, বোন আছে, ভাই আছে, নাকি নেই? তাদের বাবা-মা’র যন্ত্রণা-রক্তক্ষরণ কি আপনাদের ছোঁয় না? তাদের বোনদের ভাই হারানোর আর্তনাদ কি আপনাদের কানে পৌঁছায় না?

তারাও তো তাদের বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে চেয়েছিলো। সমাজকে দিতে চেয়েছিলো, দেশকে দিতে চেয়েছিলো। রাকিবদের বাবা-মায়ের কান্নার কি কোনো মূল্য নেই? প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বর্বর হুঙ্কার সত্ত্বেও কোথায় সেই আবরার-আন্দোলন? কোথায় সেই মানবিকতা? কোথায় সেই নীতি-নৈতিকতার ধ্বজাধারীরা? রাকিবের মায়ের নিদারুণ আর্তনাদে বোকাবাক্সে মধ্যরাতের প্রলাপ থেমে যায়... তবুও রাকিবরা অনুহ্য রয়ে যায়। রাকিবদের রক্তের প্রতি শ্রদ্ধা, কেননা এই রক্ত কখনো দেশের সঙ্গে বেঈমানি করে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়