শিরোনাম
◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ০৫:০০ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাবিথের পর ফলাফল বাতিল চেয়ে ইশরাকের মামলা

শিমুল মাহমুদ: [২] দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলের গেজেট বাতিলের নির্দেশনা চেয়ে আবেদন করেছেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

[৩] মঙ্গলবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে এই আবেদন করেন তিনি।

[৪] ইশরাক হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম গনমাধ্যমকে বলেন, অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। যে কারণে এই নির্বাচনের ফলাফল প্রকাশের গেজেট বাতিল চেয়ে পুনরায় নির্বাচনের আদেশ চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়েছে।

[৫] ইশরাকের আইনজীবী বলেন, এই আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়েছে। আবেদনের গ্রহণযোগ্যতার ওপর এখনো কোনো আদেশ দেননি আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়