শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু বলেছিলেন, আমি তোমাদেরই লোক, আর আজকে তার দলের সরকার বলছে, আমরা ভারতের লোক, বললেন জাফরুল্লাহ চৌধুরী

শিমুল মাহমুদ : [২] সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সীমান্ত হত্যার প্রতিবাদে পতাকা সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

[৩] গণস্বাস্থ্য কেন্দ্রের এ প্রতিষ্ঠাতা আরও বলেন, আজকে আমাদের সবার দায়িত্ব হবে জোরদারভাবে বলা যে সাম্প্রদায়িক ব্যক্তিত্ব মোদিকে বাংলাদেশে পা রাখার আগেই ঘোষণা দিতে হবে, সীমান্তে সব হত্যাকাণ্ড বন্ধ হবে। যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, ভারত প্রত্যেকটির ক্ষতিপূরণ দেবে। আমাদের নদীর পানির ন্যায্য হিস্যা দেবে। ভারতীয় হাইকমিশনের সামনের রাস্তাটিকে তারাই ফেলানী রোড নামে নামকরণ করবে, যাতে অন্যায় আচরণের জন্য তারা যে অনুতপ্ত তা প্রমাণ হবে।

[৪] ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের রাষ্ট্রীয় এক নেতাকে (খালেদা জিয়া) জামিন দেয়া হচ্ছে না। তাকে জামিন না দেয়ার কারণ হলো বিচারকরা। বিচারকরা বর্তমানে ফুটবল খেলোয়াড় হয়ে গেছেন। ফুটবল খেলোয়াররা দলীয় লেবাস ধরে, বিচারকরা দলীয় লেবাস না ধরলেও দলীয় কাজ করে যাচ্ছেন। বিচারকদের কাজ সরকারের মনোরঞ্জন করা নয়, কিন্তু তারা তাই করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়