শিরোনাম
◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৫

রাজেশ গৌড়,  দুর্গাপুর প্রতিনিধি : [২] সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধের দ্বিতীয় দিনে দূর্গাপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠি হামলা করেছে বালু শ্রমিকরা। এতে আন্দোলনকারী আতিক, অভি, শাওনসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।

[৩] গত শনিবার রাতে পিকআপভ্যনে চরে পিকনিক থেকে যাওয়ার পথে লড়ি ও ট্রাকের চাপায় ময়মনসিংহের গৌরিপুর উপজেলার চার শিক্ষার্থী নিহত হয়। এরই প্রতিবাদে দুর্গাপুর উপজেলার সচেতন ছাত্র সমাজের উদ্যোগে বিচার দাবি করে বিক্ষোভ করে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয়রা।

[৪] রোববার দিনব্যাপী সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে সোমবার সকাল থেকে পুনরায় অবরোধে নামলে আন্দোলনকারীদের ওপর হামলা করে বালু শ্রমিকরা। পরবর্তীতে এই ঘটনা ছড়িয়ে পড়লে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় নেমে বিক্ষোভ করে ।

[৫] আন্দোলনকারীরা জানান, তারা বালু উত্তোলন বন্ধ করতে চায় না। তারা চায় নিরাপদ সড়ক। সড়কে বৈধ লাইসেন্সধারী দের মাধ্যমে গাড়ি চলাচল, প্রতিটি বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের দুইপাশে গতিরোধক স্থাপন, যানবাহনের গতিসীমা ১০ থেকে ১৫ কিলিামিটার গতিতে চালানো সহ মোট ১০ দফা দাবি নিয়ে তারা এই আন্দোলন কর্মসূচি পালন করছে । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ