শিরোনাম
◈ যুদ্ধবিরতি চলাকালীন সময়ে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ◈ ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত, সংকটের শঙ্কা নেই: প্রতিমন্ত্রী ◈ সংসদের শব্দযন্ত্র স্থাপনে অনিয়ম, যা বললেন ঠিকাদার জাহিদুর ◈ বঙ্গোপসাগরে যে কারণে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি! ◈ দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ◈ বাংলাদেশে জ্বালানি সরবরাহ চাপে সাময়িক স্বস্তি: রাশিয়া থেকে আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশকে জুনে কিস্তি দেবে না আইএমএফ, নতুন চুক্তির প্রস্তাব ◈ সংরক্ষিত নারী আসন: ত্যাগীরা অগ্রাধিকার পাবেন, শরিক দল থেকে বিএনপি মনোনয়ন পেতে আলোচনায় যারা ◈ এবার নতুন একটি যে উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ! ◈ শুধু ইরান নয়, আরও বহু দিকে হারছেন ট্রাম্প: চাপে মার্কিন নেতৃত্ব

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার সিলেট এফসির জালে ১৩ গোলের উৎসব করলো বসুন্ধরার মেয়েরা

নিজস্ব প্রতিবেদক : [২] নারী প্রিমিয়ার লিগে গোলের পর গোলে করেই চলেছে বসুন্ধরা কিংস। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে দল গড়া বসুন্ধরা কিংস ছুটছে দুর্বার গতিতে। মেয়েদের ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বিশাল জয় পেয়েছে দলটি।কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার স্পার্টান এমকে গ্যালাক্টিকো সিলেট এফসিকে ১৩-০ গোলে হারায় বসুন্ধরা কিংসের মেয়েরা। বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে ১২-০ গোলে হারিয়ে লিগ শুরু করেছিল তারা।

[৩] এই নিয়ে দুই ম্যাচই হারল সিলেট এফসি। দুই ম্যাচ মিলিয়ে দলটি হজম করল ২৫ গোল। নাসরিন একাডেমির কাছে ১২-০ ব্যবধানে হেরেছিল তারা।

[৪] প্রথমার্ধেই ছয় গোল করে ম্যাচে চালকের আসনে বসে যাওয়া বসুন্ধরা কিংস দ্বিতীয়ার্ধে করে আরও সাতটি। সাবিনা খাতুন ও মনিকা চাকমা হ্যাটট্রিক উপহার দিয়েছেন। তহুরা খাতুন ও মুন্নি দুটি করে এবং কৃষ্ণা রানী সরকার ও শিউলি আজিম ১টি করে গোল দেন। অন্য গোলটি আত্মঘাতী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়