শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০২ মার্চ, ২০২০, ১২:০০ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২০, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাটহাজারীতে জাল ওয়ারিস সনদে নামজারী করতে গিয়ে আটক-২

মোহাম্মদ হোসেন, হাটহাজারী প্রতিনিধি: [২] চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ভুমি অফিসে জালিয়াতীর মাধ্যমে নামজারী করতে গিয়ে দালাল চক্রের দুজন আটক। আটকরা হলেন,কনক মজুমদার(৪৫) ও  মোহাম্মদ রহিম(৪৮) ।

[৩] রোববার(১ মার্চ) দুপুর দিকে সদর তহশিল অফিসের কর্মকর্তা আকতার কামাল চৌধুরী  নামজারী ফাইলটি তদারকি করতে গিয়ে ওয়ারিস সনদে সাক্ষর সন্দেহ হলে তিনি সাথে সাথে ইউএনও রুহুল আমিন ও এসিল্যান্ড  সম্রাট খীসাকে
বিষয়টি অবহিত করেন।  সহকারী কমিশনার(ভুমি) সম্রাট খীসা জানায়,আটককৃত দুইজন পৌরসভার আওতাধীন কিছু জমি নামজারী করতে চেয়েছিল সন্দেহ হলে তাদেরকে জিঙ্গাসাবাদ করা হলে তারা ওয়ারিস সনদে পৌর প্রশাসকের সাক্ষর জাল বলে স্বীকার করেন।

[৪] পৌর প্রশাসকের নকল সাক্ষর জাল প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন দুইজন জিগাসাবাদে প্রকৃত ঘটনা বেরিয়ে আসলে আটককৃত ভ্রাম্যমাণ আদালতে  দুই মাস সশ্রম কারাদন্ড  দেন। পৌর প্রশাসক(ইউএনও) রুহুল আমিন সত্যাতা স্বীকার করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়