শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লির সহিংসতায় বাংলাদেশের বিশিষ্টজনদের উদ্বেগ

সিরাজুল ইসলাম: [২] বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথ বিবৃতিতে তারা এ উদ্বেগের কথা জানান।

[৩] বিবৃতিদাতারা হলেন- জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, কলামনিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরী, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, অধ্যাপক অনুপম সেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী, মফিদুল হক, জিয়াউদ্দিন তারিক আলী, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

[৪] বিবৃতিতে তারা বলেন, আমরা বন্ধুপ্রতীম পড়শী ও মুক্তিযুদ্ধের প্রধান সহায়তাকারী পরীক্ষিত বন্ধুরাষ্ট্র ভারতের এহেন দাঙ্গা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি। একইসাথে এই শঙ্কা প্রকাশ করছি যে, পরিস্থিতি সম্মিলিতভাবে সামাল দিতে না পারলে পার্শ্ববর্তী দেশসমূহে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে, যা এ অঞ্চলের দেশসমূহের শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে।

[৪] রোববার দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি মিছিল থেকে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে হিন্দু-মুসলিম দাঙ্গার রূপ নেয়।

[৫] দাঙ্গায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩৮ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা দুইশ ছাড়িয়ে গেছে।

[৬] পরিস্থিতির দ্রুত অবসানে কার্যকর ব্যবস্থা নিতে ভারত সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

[৭] সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেন বাংলাদেশে না আসতে পারে, সেজন্য স্বদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়