শিরোনাম
◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গার্দিওলার ব্যক্তিগত তথ্য চুরি করে ১ কোটি টাকায় বিক্রির চেষ্টা হ্যাকারের

স্পোর্টস ডেস্ক : [২] বর্তমান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে কোচের ভূমিকায় আছেন পেপ গার্দিওলা। ফুটবল মাঠের কৌশলে তাকে হারানো কঠিন হলেও এক হ্যাকারের কাছে পরাস্ত হলেন এ কোচ। এমনকি হ্যাকারের বক্তব্য অনুযায়ী সিটি কোচের তথ্য হ্যাক নাকি পৃথিবীর সহজ কাজগুলোর একটি। তার তথ্য হাতিয়ে নিয়ে বিক্রি করার চেষ্টাও করলেন সেই হ্যাকার। এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

[৩] যদিও সেই হ্যাকারের নাম জানা যায়নি। তার দাবি, হ্যাকিং করে সিটির প্রতিটি খেলোয়াড়ের ব্যক্তিগত তথ্য চুরি করেছেন তিনি। দলবদল নিয়ে সিটি কোচ গার্দিওলার সব গোপন মেইলও নাকি হাত করেছেন সেই হ্যাকার। এ নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত। ২০১৭ সালে ইতিহাদে গার্দিওলার মেইল চালাচালির স্ক্রিনশট রয়েছে তার কাছে। ৪৯ বছর বয়সী এ কোচ যত মেইল পেয়েছেন এবং করেছেন তার সব মেইলে ঢুকে তথ্য হস্তগত করেছেন এই হ্যাকার।

[৪] ২০১৭ সালের জুলাইয়ে নিজের ফোন থেকে দুই দিনে গার্দিওলার ফোনে ঢোকেন তিনি। এরপর স্প্যানিশ কোচের সব মেইল, ফোন নম্বর, দলবদলের গোপন তথ্য সব হস্তগত করেন। তদন্তকারীদের কিছু স্ক্রিনশটও দেখিয়েছেন তিনি। হ্যাকারের দাবি, গার্দিওলার সব তথ্য তিনি কোডে রূপান্তরিত করে প্রোটন মেইল অ্যাকাউন্টে সুরক্ষিত রেখেছেন। ওখানে নাকি পুলিশের পক্ষে ঢোকাও অসম্ভব। বাকি সব তথ্যও নাকি ‘সুরক্ষিত’ রেখেছেন তিনি।

[৫] হ্যাকারের দাবি, ‘নিজের ব্যক্তিগত কোথাও ওসব রাখিনি। দেখতে চাইলে দেখাতে পারব। এসব তথ্য তো আর ফোনে রাখব না। ফোন আটক হলে তো ধরা পড়ে যাব।’ সিটি এরপর ম্যানচেস্টার পুলিশের সঙ্গে যোগাযোগ করলে ট্র্যাকিং করে সেই হ্যাকারকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ