শিরোনাম
◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রূপগঞ্জে তাবলীগের সাদ ও জোবায়ের গ্রুপের সংঘর্ষ, আহত ১৮

বাংলাদেশ প্রতিদিন : [২]নারায়ণগঞ্জের রূপগঞ্জে তাবলীগ জামাত নিয়ে মতবিরোধ কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

[৩]স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাদ গ্রুপের তাবলীগের সদস্যদের সঙ্গে জোবায়ের গ্রুপের সদস্যদের তাবলীগের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছে। বুধবার সন্ধ্যায় সাদ গ্রুপের সদস্যরা বিশ্বরোড জামে মসজিদে তাবলীগ জামাত নিয়ে আলোচনা করছিল। পরে রাত সাড়ে ৮ টার দিকে স্থানীয় জোবায়ের গ্রুপের সদস্যরা এসে সেই আলোচনায় বাধা দেয়। এসময় দুপক্ষের মাঝে তাবলীগের বিষয় নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তাদের তর্কবিতর্ক ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এসময় দুই গ্রুপের সদস্যরা উভয়পক্ষকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে ও মসজিদে ভাঙচুর চালায়।
[৪]এ ঘটনায় সাদ গ্রুপের মহি উদ্দিন, ওমর ফারুক, শাহীন মিয়া এবং জোবায়ের গ্রুপের মোশারফ হোসেন, নূরে আলম, তারেক মিয়া, আল-আমিন, আব্দুল আওয়াল, আবু ইউসূফ, আজিম উদ্দিন, সোলেইমান, আল-আমিন-২, ইব্রাহিম, তারেক, আরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, জাকির হোসেন, মাসুদ আহমেদ, হোসাইফাসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

[৫]ওসি মাহমুদুল হাসান বলেন, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। পুলিশ গিয়ে দুই গ্রুপের সদস্যদের ধাওয়া দিয়ে ছত্রভঙ করে দেয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনা তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ব্যাপারে দুই গ্রুপের সদস্যদের সঙ্গে যোগযোগ করা হলে উভয়পক্ষই একে অপরকে ঘটনার জন্য দোষারোপ করে।

  • সর্বশেষ