শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদত্যাগের ইঙ্গিত, সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে পারে আগস্টে ◈ ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী ◈ পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ দিল্লিতে অন্ধকারে আবারও প্রবল লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা(ভিডিও) ◈ বেনজীর প্রত্যর্পণ: বাংলাদেশের নথিতে কী খুঁজছে দুবাই কর্তৃপক্ষ? ◈ প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগ: সিলেটের ডিসি ◈ নারায়ণগঞ্জের জলাবদ্ধতার পর রূপগঞ্জে সাপ আতঙ্ক, ঘরবাড়িতে ঢুকছে বিষধর সাপ ◈ আগস্টে তফসিল, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার ◈ জ্বালানি নিরাপত্তায় সৌরবিদ্যুৎ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ইয়াবার মামলায় তিনজনকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড

রাজু চৌধুরী :[২]  চট্টগ্রামে ইয়াবার মামলায় তিনজনকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

[৩] মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই রায় দিয়েছেন বলে জানিয়েছেন মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী। দণ্ডিত তিনজন হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছোট ঢেমশা গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে আলী আহমেদ (৫২), কর্ণফুলী উপজেলার শিকলবাহা গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে মো. হামিদুল্লাহ (৩২), রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের বড়বিলি গ্রামের মৌলভী আজিজুল হকের ছেলে মো. মহিউদ্দিন (৩৫)।

[৪] মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাদের সর্বোচ্চ সাজা ১৫ বছর দেয়া হয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে ছিলেন।

[৫] পরে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিপি উল্লেখ্য, কর্ণফুলী নদীর মোহনায় পতেঙ্গা এলাকায় ২০১৬ সালের ১৭ জানুয়ারি একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ২৭ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আলী আহমেদ ও হামিদুল্লাহকে গ্রেফতার করে র‌্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে আরও ৫০ হাজার ইয়াবাসহ মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়। র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মহসিন কবির বাদি হয়ে পতেঙ্গা থানায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯ (১) ধারায় মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২৩ মে তদন্তকারী কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষ ৯ জনের সাক্ষ্য নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়