শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা

শিউলী আক্তার : [২] মুশফিকুর রহিমের অনন্য কীর্তির চালকের আসনে থেকে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। টাইগারদের প্রথম ইনিংসে ৫৬০ রানের বিশাল সংগ্রহের পর জিম্বাবুয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ রান তুলতেই ২ উইকেট হারায়। সফরকারীরা এখনো ২৮৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছে।

[৩] সোমবার (২৪ ফেব্রুয়ারি) শেষ বিকেলে শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। স্কোরবোর্ডে কোনো রান না ওঠতেই ইনিংসের প্রথম ওভারের পরপর দুই বলেই ওপেনার প্রিন্স মাসাভাউরে ও ডোনাল্ড ট্রিপানোকে গোল্ডেন ডাক উপহার দিয়ে হ্যাটট্রিকের সুযোগ জাগিয়ে তোলেন নাঈম হাসান।

[৪] এর আগে নিজেদের প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ডাবল সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনে ৭ম টেস্ট সেঞ্চুরি উদযাপন করেন মুশফিক। দাপুটে ব্যাটিংয়ে শতককে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেন তিনি। মুশফিকের ডাবল সেঞ্চুরির পর ৬ উইকেটে ৫৬০ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টাইগাররা লিড নিয়েছে ২৯৫ রানের।

[৫] এর আগে তৃতীয় দিনে দলীয় ৩৯৪ রানে দিনের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। নিজের বলে নিজেই ক্যাচ ধরে মুমিনুল হককে ফেরান এনদুলুভু। প্যাভিলিয়নে ফেরার আগে টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। টাইগারদের মধ্যে দ্রুততম এবং তামিমের সঙ্গে সর্বোচ্চ সেঞ্চুরি ৯ম শতকের মালিক।

[৬] জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ২৬৫ রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়