শিরোনাম
◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কামরাঙ্গীর চর আলিনগর এলাকায় প্লাস্টিকের কারখানায় আগুন নিয়ন্ত্রনে

সুজন কৈরি : [২]কামরাঙ্গীরচর নার্সারি গলিতে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে। রাত আনুমানিক ১১ টায় আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনের পরিমান বাড়লে ফায়ার সা‌র্ভিসের ৪‌টি ইউ‌নিট আগুন নিয়ন্ত্রনে যোগ দে‌য় । এরপর তা‌দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আ‌সে।[৩]হাজারীবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান এখন নির্ধারণ করা যাবে না তবে তদন্তসাপেক্ষে তা  বলা যাবে।
[৪]স্থানীয়রা জানান, কারখানার মালিকের নাম মনির হোসেন। কারখায়নায় ময়লা প্লাস্টিক পরিষ্কার করে বাছাই করে বিভিন্নভাবে বান্ডিল করে বিক্রি করা হয়। চারিদিকে আবাসিক এলাকার  মাঝখানে এমন একটি প্লাস্টিকের কারখানা থাকায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করেন।
[৫]এলাকাবাসী আরও জানান, এই কারখানায় এর আ‌গেও আরো চার থেকে পাঁচবার আগুন লেগেছি‌লো।

  • সর্বশেষ