শিরোনাম
◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের আগমনে সেজে উঠেছে দিল্লির বিলাসবহুল আইটিসি মৌর্য হোটেল

মেহেরুবা শহীদ: [২] বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটনও ছিলেন ঐ হোটেলে। ট্রাম্পের জন্য বরাদ্দ করা হয়েছে এই হোটেলের ১৪ তলা। ইন্ডিয়া টুডে ও বিজনেস টুডে।

[৩] ট্রাম্পের আগমনে সাজানো হয়েছে হোটেলের ৪ হাজার ৮০০ বর্গ ফুটের ‘চাণক্য প্রেসিডেন্সিয়াল স্যুইট’। এতে আছে সিল্ক প্যানেলযুক্ত দেয়াল আর নজরকাড়া আল্পনা আঁকা কাঠের মেঝে, বিশাল লিভিং রুম, ময়ূরের থিমে নকশা করা ১২ আসনের ব্যক্তিগত ডাইনিং রুম, বিলাসবহুল অভ্যর্থনা ও বিশ্রাম ঘর, সঙ্গে আধুনিক জিম ও স্পা।

[৪] মেনুতে রাখা রয়েছে ট্রাম্পের প্রিয় খাবার ডায়েট কোক ও চেরি ভ্যানিলা আইসক্রিম। সেই সঙ্গে একজন ব্যক্তিগত বাবুর্চিও রাখা হয়েছে। যাতে তাৎক্ষণিক পছন্দসই খাবার রান্না করা সম্ভব হয়। ‘ডাল বুখারা’ রেস্তোরাঁর বাবুর্চিরা ট্রাম্পের জন্য তৈরি করছেন বিশেষ তান্দুরি মেনু ।

[৫] এই ‘চাণক্য প্রেসিডেন্সিয়াল স্যুইটে’ রাত্রিযাপনে তাদের ব্যয় হবে ৮ লাখ রুপি। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়