শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৭ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের সফরের কয়েক ঘণ্টা আগে দিল্লিতে নাগরিকত্ব আইন বিরোধী সংঘর্ষ, পুলিশ নিহত, যানবাহনে আগুন (ভিডিও)

আসিফুজ্জামান পৃথিল : [২] সোমবার সকালে দিল্লির ভজনপুরিয়া, মৌজপুর এবং জাফরাবাদ এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো এ ধরনের ঘটনা ঘটলো। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষ ও বিপক্ষের অবস্থানকারীরা একে অপরের দিকে পাথর ছুঁড়তে শুরু করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এনডিটিভি

[৩] এসময় বিক্ষোভকারীরা একটি অটো রিকশায় আগুন ধরিয়ে দেন। একটি ভিডিওতে বেশ কিছু ভবনেও আগুন জ্বলতে দেখা গেছে। আরেক ভিডিওতে দেখা গেছে, একজন লালশার্ট পরা ব্যক্তি নিরস্ত্র এক পুলিশের দিকে একটি বন্দুক দোলাতে দোলাতে দৌঁড়ে যাচ্ছে।

[৪] গুলির ঘটনায় এক পুলিশ কর্মী নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরেক কর্মকর্তা।

[৫] বাড়িঘর ও দোকানপাটে আগুন লাগিয়ে দেয়া হয়। এসময় ভারতের কেন্দ্রীয় রাজধানী পরিণত হয় রণক্ষেত্রে।

[৬] প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পরস্পরের দিকে পাথর ছোড়ার সময় একটি গ্রুপ জয় শ্রী রাম বলে স্লোগান দিচ্ছে। পরিস্থিতি সামলাতে, দিল্লি পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে বিক্ষোভ কিছুটা শান্ত হলে সেখানে মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী।

[৭] এই ঘটনাকে অত্যন্ত বাজে বলে অভিহিত করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহতে শান্তি পুন:স্থাপনে ভূমিকা রাখারও আহ্বান জানান।

[৮] দিল্লির লে. গভর্নর অনিল বাজাজ এক টুইট বার্তায় জানান, তিনি দিল্লি পুলিশকে বিষয়টি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন।

ভিডিও দেখতে এখানে কিল্ক করুন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়