শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক টুইট বার্তায় আড়াই কোটি টাকা আয় কোহলির

স্পোর্টস ডেস্ক : [২] যখনই তারকা ব্যাটসম্যানদের কথা হয় তখনই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির নাম এক নম্বরে আসে। মাঠের ভেতরই শুধু নয় বাইরেও বিরাট কোহলিকে রেকর্ড ভাঙতেই দেখা যায়। এখন তিনি এমনই এক রেকর্ড নিজের নামে করে ফেলেছেন। ভারতীয় দলের এই অধিনায়ক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তার ২.৫ কোটি টাকা আয় করেন।

[৩] টুইটে কোনো ব্র্যান্ডের প্রমোশন করলে এই পরিমাণ অর্থ পান তিনি। এই আয়ে বিশ্বের খেলোয়াড়দের মধ্যে পঞ্চম স্থানে আছেন এই অধিনায়ক। আর ভারতীয় খেলোয়াড়দের মধ্যে তার অবস্থান শীর্ষে।

[৪] এক নম্বরে রয়েছেন পর্তুগিজ ও জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যাকে একটি টুইটের জন্য ৬ কোটি টাকা দেয়া হয়। এই তালিকায় আরো দুজন ফুটবলার রয়েছেন। যার মধ্যে নেইমারের নামও রয়েছে।

[৫] সম্প্রতিই বিরাট কোহলি ইনস্টাগ্রামে ৫ কোটি ফলোয়ার পূর্ণ করেছিলেন। এই পরিসংখ্যানে পৌঁছানো তিনি প্রথম ভারতীয় সেলিব্রিটি ছিলেন। দ্বিতীয় ভারতীয় হিসেবে আছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

  • সর্বশেষ