শিরোনাম
◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে ফিরলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিং করে প্রোটিয়া সংগ্রহ করে ৪ উইকেটের বিনিময়ে ১৫৮ রান। অস্ট্রেলিয়াকে ১৪৬ রানে বেঁধে দিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজে ফিরে স্বাগতিকরা।

পোর্ট এলিজাবেথে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দ.আফ্রিকা। স্বাগতিক অধিনায়ক কুইন্টন ডি কক নিজেই সামনে থেকে নেতৃত্ব দেন দলকে। রিজা হেনড্রিকসের সাথে উদ্বোধনীতে ৬০ রান যোগ করেন। ১৪ রানে ফেরেন হেনড্রিকস। দ্রুতই বিদায় নেন ফাফ ডু প্লেসিও (১১)।

তৃতীয় উইকেটে র‌্যাসি ফন ডার ডুসেন সাথে ৪০ রানের জুটি গড়ে বিদায় নেন ডি কক। জাম্পার শিকার হওয়ার আগে ৭০ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ডুসেনের ব্যাট থেকে আসে ৩৭ রান। নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ৪ উইকেটে ১৫৮ রান। অস্ট্রেলিয়ার পক্ষে ২টি উইকেট পান কেন রিচার্ডসন।

জবাবে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি তোলে ৪৮ রান, যেখানে অ্যারন ফিঞ্চের অবদান ১৪ রান। জয়ের পথে থাকা অস্ট্রেলিয়া দলীয় ৯৮ রানে গিয়ে হারায় দ্বিতীয় উইকেট। স্টিভ স্মিথকে ২৯ রানে প্যাভিলিয়নের পথ দেখান ডুয়াইন প্রিটোরিয়াস।

অ্যালেক্স ক্যারি আউট হন দলীয় ১২৪ রানে, তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। তারপরেই যেন ম্যাচের মোড় পাল্টে যায়। মিচেল মার্শ, ম্যাথু ওয়েড ও অ্যাস্টন অ্যাগার বিদায় নেন টানা তিন ওভারে। ক্রিজে অপরাজিত থাকা থিতু ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার একা আর ম্যাচ বের করে আনতে পারেননি। নির্ধারিত ২০ ওভার শেষে তিনি অপরাজিত থাকেন ৫৬ বলে ৬৭ রান নিয়ে এবং অস্ট্রেলিয়া দেখে ১২ রানের হার।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি উইকেট শিকার করেছেন লুঙ্গি এনগিদি। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এর সমতা আনলো দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়