শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে পাথর বোঝাই ট্রাকে আগুন, যান চলাচল বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি: শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে চারটার দিকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে একটি পাথর বোঝাই ট্রাকে আগুন ধরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রাক চালক ও হেলপার নেমে যাওয়ায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের হাবিলদার খোরশেদ আলম জানান, পাথর বোঝাই ট্রাকের চাকার সংঘর্ষেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়