শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবছরেই চীন আরো ৫০ শতাংশ সৌর বিদ্যুৎ সম্প্রসারণ করবে

রাশিদ রিয়াজ : চায়না ফটোভোলাটিক ইন্ডাস্ট্রি এ্যাসোসিয়েশন বলছে এবছর দেশটিতে ৩৫ থেকে ৪৫ গিগাওয়াটের সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপন করা হবে। এরফলে আরো ৫০ শতাংশ সৌর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়ে তা দাঁড়াবে ৩০.১ গিগাওয়াটে। আরটি/ব্লুমবার্গ

চীনের অভ্যন্তরীণ সৌর বিদ্যুতের বাজার চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ায় এর সঙ্গে তাল রেখে যোগানও বাড়ানো হচ্ছে। বছরে সৌর প্যানেল উৎপাদনও বাড়ছে ১৭ শতাংশ হারে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পলিসিলিকন উৎপাদন যা ১৯.৪ শতাংশে পৌঁছেছে।

তবে করোনাভাইরাসের বিস্তারে সৌর বিদ্যুৎ কারখানা ও এর যন্ত্রাংশ উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর আগে এধরনের উৎপাদনে বাধা পড়ে চীনের চন্দ্রনববর্ষ ছুটিতে। ফলে উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে ২১ শতাংশ হ্রাস পায়।

শুধু চীনে নয় এধরনের পণ্য রফতানিও হ্রাস পেয়েছে দেশটির।

ভারত চীনের সৌর বিদ্যুৎ তৈরি উপকরণের ওপর ৮০ শতাংশ নির্ভরশীল বলে বিপাকে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়