শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের লাহোরে বিয়ের অনুষ্ঠানে কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা, ভাইরাল ছবি ও ভিডিও

তন্নীমা আক্তার : পাকিস্তানের লাহোরে বিয়ের অনুষ্ঠানে হাজির প্রাক্তন বিজেপি সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা। পাক অভিনেত্রী রিমা খানের সঙ্গে ছবি তুলতেও দেখা গেছে শত্রুঘ্ন সিনহাকে। পাকিস্তানের লাহোরে বিয়ের অনুষ্ঠানে শত্রুঘ্ন সিনহা যোগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তা ভাইরাল হয়ে যায়। জিনিউজ

সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি উঠে এসেছে তাতে পাক অভিনেত্রী রিমা খানের পাশে বসেই ছবি তুলেছেন বর্তমান কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা। ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক পাক ফটোগ্রাফার। অভিনেত্রী রিমা খান নিজেও অবশ্য সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেন। সোশ্যাল মিডিয়া থেকেই জানা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানটি হিনা ও আহমেদ নামে দুই পাক নাগরিকের।

এদিকে লাহোরে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে বলিউডের গানের সঙ্গে নাচতে দেখা গেছে অতিথিদের। যার বিয়ে সেই পাত্রী হিনাকেও নিজের বিয়ের 'কাওয়ালি নাইটস' উপভোগ করতে দেখা গিয়েছেন।

তবে পাকিস্তানে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে শত্রুঘ্ন সিনহার যোগদান নিয়ে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বই ভ্রু কোঁচকাচ্ছেন। কারণ, পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারত-পাক সম্পর্ক আরও বেশি তিক্ত হয়েছে। তাছাড়া এর আগে পাকিস্তানে গান গাইতে গিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন মিকা সিং-এর মত গায়ক। পরে অবশ্য তিনি ক্ষমা চান। সেখানে প্রাক্তন বিজেপি সাংসদ তথা বর্তমান কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহার পাক বিয়ের অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তবে লাহোরের এই বিয়ের অনুষ্ঠানে শত্রুঘ্ন সিনহার সঙ্গে তাঁর পরিবার কিংবা মেয়ে সোনাক্ষী গিয়েছিলেন কিনা জানা যায়নি।

https://www.instagram.com/p/B8whRDzgS0N/?utm_source=ig_web_copy_link

  • সর্বশেষ