শিরোনাম
◈ যাত্রাবাড়ী থানার দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট ◈ মানবতাবিরোধী অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় মঙ্গলবার ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার সি‌টি হা‌রি‌য়ে দি‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে ◈ বাংলা কিউআরের অপব্যবহার: অবৈধভাবে ক্যাশআউট সুবিধা দিচ্ছে মার্চেন্টরা, ঝুঁকিতে ২০ লাখ এজেন্ট! ◈ রিকন্ডিশনড ইভি আমদানিতে নিষেধাজ্ঞা, ব্যাটারি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক তুঙ্গে! ◈ মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা, মূল্যায়ন পদ্ধতি বদলানোর দাবি ◈ কান্তাসের বহর থেকে বিদায় নিচ্ছে এ৩৮০, সুপারজাম্বো যুগেরও কি অবসান? ◈ হ‌্যা‌রি কেইনের গোলে জয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ ◈ যুক্তরাষ্ট্রে উৎপাদন নিয়ে উদ্বেগ, বিশ্ববাজারে বাড়ল তুলার দাম ◈ লেভান্তের মা‌ঠে বার্সেলোনার স্ব‌স্তির জয়

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান

বাংলাদেশ প্রতিদিন : পদ্মা সেতুর ওপর বসেছে ২৫তম স্প্যান। গতকাল ‘৩-এফ’ নামের স্প্যানটি শরীয়তপুরের জাজিরা প্রান্তের ২৯ ও ৩০ নম্বর পিলারের উপর বসানো হয়। আর এর মধ্যদিয়ে দৃশ্যমান হয়েছে পদ্মা সেতুর ৩ হাজার ৭৫০ মিটার। ২৪তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় ২৫তম স্প্যানটি বসানো হয়েছে। পদ্মা সেতুর উপ সহকারী প্রকৌশলী হুমায়ন কবির জানান, সকাল সাড়ে ৯টায় ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২৫তম স্প্যানটিকে বসানোর জন্য ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেনে করে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে জাজিরা প্রান্তের ২৯ ও ৩০ নং পিলারের কাছে নিয়ে আসা হয়। এরপর স্প্যানটিকে পিলারে ওপরে স্থাপনের কার্যক্রম শুরু হয়। দুপুর ২টা ৫০ মিনিটের সময় ২৯/৩০ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়।

প্রসঙ্গত, এর আগে চলতি মাসের ১১ তারিখে ৩০/৩১ নম্বর পিলারের ওপর বসানো হয়েছিল ২৪ নম্বর স্প্যানটি। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে স্প্যান বসাতে পারলে ২০২০ সালের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানোর কাজ শেষ হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে। প্রকৌশলী সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৮টির। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৫২০টি রেল স্ল্যাব বসানো হয়েছে। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ২১৫টি স্ল্যাব বসানো শেষ হয়েছে। পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে ২৫টি স্প্যান বসে গেছে।

  • সর্বশেষ