শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাগুরায় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের সময় ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে সংঘর্ষ

মাগুরা প্রতিনিধি: শুক্রবার সকালে মাগুরায় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের সময় হাততালির ঘটনা নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুষ্পার্ঘ্য আর্পণের আগেই ছাত্রলীগ ও ছাত্রদল নেতা-কর্মী শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে দলীয় শ্লোগান দিতে থাকে। পরে পুষ্পার্ঘ্য অর্পণকালে ছাত্রদল নেতাকর্মীরা আবারো দলীয় শ্লোগান ও হাততালি দেয়।

এরই জের ধরে ছাত্রদলের নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কলেজ গেটের রাইরে এলে পেছন থেকে ধাওয়া করে ছাত্রলীগের কিছু কর্মী। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়