শিরোনাম
◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২২৪৭, দক্ষিণ কোরিয়ায় ৩ সেনাসহ ১৫৬ জন সংক্রমিত

সিরাজুল ইসলাম: বৃহস্পতিবার চীনের হুবেই প্রদেশেই সংক্রমিত হয়েছেন ৪১১ জন। এ সংখ্যা আগের দিনের চেয়ে ৬২ জন বেশি। সেখানে মোট আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৪২ জন। এ প্রদেশের বাইরে দেশটিতে সংক্রমিত হয়েছেন আরও ১৪ হাজার মানুষ। বিবিসি, সিএনএন, রয়টার্স

চীনের একটি কারাগারে দুই শতাধিক বন্দি এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। বৃহস্পতিবার হুবেই প্রদেশে মারা গেছে ১১৫ জন। এ সংখ্যা আগের দিনের চেয়ে ৭ জন বেশি।

দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্র মনে করা হয় দক্ষিণাঞ্চলীয় শহর দায়েগুকে। নতুন যে ৫২ জন সংক্রমিত হয়েছেন, তাদের ৩৯ জনের ইহুদিদের মন্দির শিনচেঞ্জির সম্পৃক্ততা রয়েছে। ওই মন্দিরে মিলনমেলায় অংশ নেন অন্তত এক হাজার মানুষ। দায়েগুর মেয়র ওই মন্দিরে সমবেত ব্যক্তি এবং তাদের পরিবারকে স্বেচ্ছা কোয়ারান্টাইনে থাকতে বলেছেন। শুক্রবার দক্ষিণ কোরিয়া সরকার দায়েগু এবং এর আশপাশের এলাকাকে বিশেষ ব্যবস্থাপনা এলাকা ঘোষণা করেছে।

দক্ষিণ কোরিয়ায় শুক্রবার ৫২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। আগের দিন পাওয়া যায় ৫৩ জনের শরীরে।

শুক্রবার জাপানে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিপুল মানুষ আক্রান্ত হয়েছেন।

  • সর্বশেষ