শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিপুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিউজ ডেস্ক: শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভারতের উত্তর পুর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। বাংলানিউজ২৪

ত্রিপুরা রাজ্য সরকার ও আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে।

এ উপলক্ষে আগরতলা শহরে প্রভাত ফেরির আয়োজন করা হয়। এতে রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী, বিধায়ক, বাংলাদেশ প্রতিনিধি দল, বাংলাদেশ সহকারি হাইকমিশনার, স্থনীয় ৪২ টি স্কুল ও ৭ টি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন। পরে শহরের রবীন্দ্র ভবনের পাশে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশের সহকারী হাইকমিশনার কিরিটি চাকমা বলেন, বাংলাদেশের বাইরে বাংলা ভাষার চেতনাকে ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়। সম্পাদনা : তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়